সৌদির সঙ্গে সংলাপ চালিয়ে যাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১৩:১৪
অ- অ+

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের কো-চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে তার দেশ। শনিবার ইরানের বার্তা সংস্থা ‘খনে মেল্লাত’কে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এ অবস্থান ঘোষণা করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে মতবিরোধ মিটিয়ে ফেলার যে আশা প্রকাশ করেছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। আজিজি বলেন, ইরান সব সময় সব বিষয়ে যৌক্তিক অবস্থান গ্রহণ করেছে; কাজেই যেকোনো সমস্যা সমাধানের লক্ষ্যে তেহরান আলোচনাকে ভয় পায় না। খবর পার্সটুডের

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী যে ‘মতবিরোধের’ কথা বলেছেন তা সৌদি আরবের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে এবং এর জন্য ইরান মোটেও দায়ী নয়।

ইব্রাহিম আজিজি বলেন, রিয়াদ সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে বসলে দু’দেশের মধ্যকার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ, ইরানের পক্ষ থেকে সদিচ্ছার কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, এ পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার পরিপ্রেক্ষিতে ইরান ও সৌদি আরবের সম্পর্কের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল বলে আশা করা যায়।

ঢাকাটাইমস/১০অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক 
শ্রীনগর ও সিরাজদিখান থানার কার্যক্রমে গতি আনতে ৬টি গাড়ি উপহার
নিজ ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি