শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২১, ১৬:০৩
অ- অ+

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রিফাত (সাড়ে ৩ বছর) ও কাউসার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রিফাত চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। কাউসার একই গ্রামের সাবলুর ছেলে। উভয়ে চাচাতো ভাই বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু দুটি কাউকে না জানিয়ে বাসা থেকে পুকুরে গোসল করতে যায়। দুপুরের দিকে শিশু দুটির চাচতো দাদা পুকুরে গরুর গোসল করাতে যায়। সেখানে একজনের লাশ ভাসতে দেখে। তার চিৎকারে লোকজন এসে খোঁজাখুঁজি করে আরেকজনের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার অংশ নিচ্ছেন উপজেলা আনসার সদস্যরা
ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার
হুথিদের হামলায় ইয়েমেনের ১৪ সরকারি সেনা নিহত
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার করা সম্ভব: চিফ প্রসিকিউটর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা