ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ২০:০৪
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের অভিযোগ এনে দেবরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় রবিবার রাতে দেবর রাজন ফকিরকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে রাজন ফকির গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।

মামলার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, আসামি রাজনকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
১১২ বছরের ঐতিহ্যবাহী রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ঈশ্বরদী ইপিজেড: রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগে বদলে যাচ্ছে ঈশ্বরদীর অর্থনীতি
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা