বর্ষীয়ান ইসলামি রাজনীতিক জাফরুল্লাহ খানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ১৮:০৯| আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৮:১০
অ- অ+
মাওলানা জাফরুল্লাহ খান (ফাইল ছবি)

দেশের বর্ষীয়ান ইসলামি রাজনীতিক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির মাওলানা জাফরুল্লাহ খান (৭১) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দুপুরে চট্টগ্রামে একটি মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দিতে গেলে সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

মাওলানা জাফরুল্লাহ খানের লাশ ঢাকায় আনা হচ্ছে। তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তার মৃত্যুতে নিজ দল ও ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মাওলানা জাফরুল্লাহ খান ছিলেন মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের অন্যতম ঘনিষ্ঠ সহচর। হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের দীর্ঘদিনের মহাসচিব ছিলেন। পরে দল ভেঙে গেলে তিনি এক অংশের আমির নির্বাচিত হন।

প্রবীণ এই আলেম হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচর জামেয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। শেষ জীবনে কেরানীগঞ্জের দিয়ানগরের মাশরাবুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেপ্তার
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
কুয়াকাটায় জেলের জালে বিরল নীল কাঁকড়া, দেখতে মানুষের ভিড়
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি