নির্যাতন-সংগ্রামের গল্প তুলে ধরে ছাত্রদল নেতা বাসেতকে প্রশংসায় ভাসালেন জবি অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৬, ২১:৩৬
অ- অ+

কেন্দ্রীয় ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেতকে নিয়ে প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপক ওমর ফারুক। সোমবার দেওয়া ওই পোস্টে তিনি বাসেতকে ‘জীবন্ত যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে তার রাজনৈতিক সংগ্রাম, নির্যাতন ও সাহসিকতার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে বাসেতের ভবিষ্যৎ রাজনৈতিক সাফল্য কামনা করে তার জন্য দোয়া ও শুভকামনাও জানান এই শিক্ষক।

পোস্টে জবি অধ্যাপক ওমর ফারুক লিখেছেন, ''কাজী জিয়াউদ্দিন বাসেত আমার নিকট এক জীবন্ত যোদ্ধার নাম। আমার ফাইন্যান্স বিভাগের ছাত্র হিসেবে জানি বাসেত বিগত স্বৈরাচারের আমলে কত নির্যাতিত ও কতবার কারাবরণ করেছে সঠিকভাবে বলতে না পারলেও একবারের ঘটনা আমার চোখের সামনে ঘটে। ছাত্রলীগের ছেলেরা বিভাগে তার উপস্থিতি টের পেয়ে তাকে আক্রমণের জন্য তাড়া করে। আমি আমার রুমে তখন অবস্থান করছি। বাসেত দৌড়ে আমার রুমে প্রবেশ করলে দরজা বন্ধ করে দিলে টেবিলের নিচে লুকিয়ে আত্মরক্ষা করে। কিছুদিন পরে আবার জানতে পারি কাজী জিয়াউদ্দিন বাসেত গুলিবিদ্ধ। বাসেতের জীবনে কত বিপদের ঘূর্ণিঝড় গেছে আমি কিছুটা জানি। এও জানি ওর মায়েরও কত আহাজারি।''

অধ্যাপক ওমর ফারুক আরও লিখেছেন, ''কাজী জিয়াউদ্দিন বাসেত রাজনীতিতে সফলতা অর্জন করবে, কারণ বাসেত রাজনীতিতে যেমন ভারসাম্যপূর্ন ও টিভিতে আলোচনাও ভারসম্যপূর্ন। তাই বাসেতের জন্য রইল দোয়া ও শুভকামনা।''

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা-মামলা ও একাধিকবার কারাবরণের শিকার হয়েও রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে পিছু হটেননি। দলীয় যেকোনো কর্মসূচিতে তিনি সবসময় সক্রিয় থেকেছেন; বিশেষ করে জুলাই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত সামনের সারিতেই দেখা গেছে তাকে। প্রতিকূলতার মধ্যেও ধারাবাহিকভাবে সংগঠনের পক্ষে সক্রিয় থাকা এই ছাত্রনেতাকে সহকর্মীরা একজন দৃঢ়চেতা ও আপসহীন কর্মী হিসেবেই মূল্যায়ন করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, তিন কমিশনারও নিয়োগ
সারাদেশে পশু কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি, সবচেয়ে বেশি ঢাকায়
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা