‘বিশ্বের বিপদ’ মোকাবিলায় সহযোগিতার আহ্বান জাতিসংঘের মহাসচিবের

বর্তমানে বিশ্বের বিপদ মোকাবিলায় সংহতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উদ্বোধনী অনুষ্ঠানে গুতেরেস এ আহ্বান জানান। আগামী ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-পর্যায়ের অধিবেশন শুরু হবে।
উচ্চ-পর্যায়ের অধিবেশন শুরুর আগে আন্তোনিও গুতেরেস বলে, ‘শান্তি, মানবাধিকার এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করতে গিয়ে আমরা বিপদের মুখোমুখি হয়েছি।’
তিনি আরও বলেন, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় দরকার অব্যাহত সংহতি যা আমরা এই সংস্থায় বৃহৎ অঙ্গীকার ও সম্ভাবনার মধ্য দিয়ে প্রদর্শন করি। সবার জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত সংহতির প্রয়োজন হবে বলেও জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-পর্যায়ের অধিবেশন আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/আরআর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













