বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মাদারীপুরে আ.লীগের মিছিল

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২২, ১৯:৩১
অ- অ+

বিএনপি-জামায়াত তথা স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্রান্তকারীদের জ্বালাও-পোড়াও মানুষ হত্যার প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের কর্মসূচি।

মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকায় বিকালে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

পরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ মুন্সির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, ইশরাত হোসেন উজ্জ্বল, ইলিয়াছ আহম্মেদ, প্রচার-প্রকাশণা সম্পাদক বাবু শরীফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, জেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদিক্ষণ করে পুরান বাজার জেলা আওয়ামী লীগ কার্যালয় গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা, বিএনপির নানা কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেন।

মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ বলেন, ‘বিএনপি যে ১০ ডিসেম্বর দেশের ক্ষমতা নিবে বলেছিল, তা ভেস্তে গেছে। তারা দেশের মানুষের মঙ্গল চায় না, তারা চায় এদেশে পাকিস্তানি কায়েম হোক। যে কারণে জামায়াতের পায়ে ভর দিয়ে তারা মাঠে থাকে। আগামীতে বিএনপি-জামায়াতীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করা হবে।’

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4