মির্জাপুরে যুবলীগ সদস্য রিপন মিয়া গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ সদস্য রিপন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন মিয়া পুষ্টকামুরী খালপাড়ার দুদু মিয়ার ছেলে এবং মির্জাপুর পৌর যুবলীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।(ঢাকা টাইমস/০১জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













