উত্তরা পশ্চিমে দিনব্যাপী বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪
অ- অ+

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আমিনুল ইসলাম রাজু (৩৮), মো. সাদ্দাম হোসেন (২৪), টুটুল আহম্মেদ (২৬), মো. রোমান কাউসার (২৩), মো. সজিব (২২), মো. দুলাল (৪৫), মোহাম্মদ শহিদ উল্যা (৪৮), হরিদাস (৩৮), মো. নাঈম (১৯), ওয়ালিউল ইসলাম আরিফ (১৯), মো. সিফাত (২৫), মোরশেদ (২৫), মো. সাজ্জাদ ভূইয়া (১৯), মো. ফারুক মিয়া (২৮), মো. সেলিম মিয়া (৫৫), মো. সুমন (২৯), মো. কালু মিয়া ওরফে মমিন (২৮), মো. মিলন (৫০) ও মো. মোশারফ (২৮)।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার
অস্ত্রের মুখে জিম্মি করে শিশুসহ তিনজনকে গাছে বেঁধে মোটরসাইকেল ছিনতাই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা