সখীপুরে শিশু উদ্ধারসহ নারী অপহরণকারী গ্রেপ্তার 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:০১
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে এক অন্ধ ভিক্ষুকের ৭ মাসের এক শিশু অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু উদ্ধারসহ অপহরণকারী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার স্থানীয় তালতলা চত্বরে একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় শিশু অপহরণ ঘটনার পরপরই সোস্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালায় স্থানীয়রা। বিষয়টি পুলিশের নজরে আসলে তা আমলে নিয়ে ভিডিও ফুটেজের জের ধরে তদন্ত শুরু করে। উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসাইন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম প্রথমে গাজীপুরের কালিয়াকৈর ও পরে মেট্রোপলিটন এলাকার কাশিমপুর থানাধীন এনায়েতপুর থেকে কাশিমপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার ৫ ঘণ্টার ব্যবধানে শিশুটিকে নিরাপদে উদ্ধার ও অপহরণকারী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, উপ-পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৫ ঘণ্টার মধ্যে গাজীপুরের কাশিমপুর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। অপহরণকারী বড় কোন চক্রের সঙ্গে জড়িত কিনা টা খতিয়ে দেখবে পুলিশ।

(ঢাকা টাইমস/০৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা