দিনাজপুরে ছাত্রী নিবাস থেকে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:১৮
অ- অ+

দিনাজপুরে ছাত্রী নিবাস থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তারিনা আক্তার নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার সরকারি মহিলা কলেজ মোড়স্থ লিংকা ছাত্রী নিবাসে এ ঘটনা।

মোস্তারিনা আক্তার দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মোস্তারিনার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুবাড়ি গ্রামে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করেছে। মেয়েটি নিজের ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধারের পর সুরত হাল শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১