নির্বাচনে প্রচারাভিযান জোরদারে জাসাসের সাংস্কৃতিক উপ-কমিটি গঠন

জাহিদ বিপ্লব
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ২১:০৮
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রচারাভিযান জোরদারে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

সাংস্কৃতিক উপ-কমিটিতে অভিনেতা হেলাল খানকে আহ্বায়ক এবং গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলুকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার জাসাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দায়িত্ব পাওয়ার পর জাবেদ আহমেদ কিসলু বলেন, সাংস্কৃতিক সকল টিমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও চেতনা ধারণ করে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক ও সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নিবো।

কমিটির অন্য সদস্যরা হলেন— গীতিকার মনিরুজ্জামান মনির, সংগীতশিল্পী খুরশিদ আলম, সংগীতশিল্পী কনক চাপা, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, সংগীতশিল্পী ফাতেমাতুজ জোহরা, গীতিকার ইথুন বাবু, সংগীতশিল্পী হাসান চৌধুরী, অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা সানু, সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসির, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী , সংগীতশিল্পী আব্দুল মান্নান রানা, সংগীতশিল্পী আলম আরা মিনু, সংগীতশিল্পী পিয়াল হাসান, বংশীবাদক গাজী আব্দুল হাকিম, কৌতুক অভিনেতা কাজল, সংগীতশিল্পী জাকির হোসেন আখের, অভিনেত্রী রিনা খান, চিত্রনায়ক মেহেদী, অভিনেতা শাহেদ খান, কবি, অভিনেতা ও আবৃত্তিশিল্পী এবিএম সোহেল রশিদ, চারু ও কারুশিল্পী রুস্তম আলী প্রামাণিক, সংগীতশিল্পী শাহীনুর আবেদীন, আলোকচিত্রশিল্পী বাবুল তালুকদার, কবি ও আবৃত্তিশিল্পী এনামুল হক জুয়েল, সংগীতশিল্পী অধ্যক্ষ আশরাফ হোসেন শাহীন, সংগীতশিল্পী এম আই মিঠু, চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন, চিত্রপরিচালক সায়মন তারিক, গীতিকার মো. মিজানুর রহমান, সংগীতশিল্পী এফ এ সুমন, সংগীতশিল্পী মৌসুমী চৌধুরী, সংগীতশিল্পী সাদমান পাপ্পু, সংগীতশিল্পী পরান আহসান, সংগীতশিল্পী রেখা সুফিয়ানা, সংগীতশিল্পী রুক্সার রহমান, সংগীতশিল্পী রাফিজা আলম লাকী, সংগীতশিল্পী মৌসুমী ইকবাল, সংগীতশিল্পী সুলতানা জামান জ্যোৎস্না, সংগীতশিল্পী মিতা মল্লিক, ক্লোজআপ ওয়ান শিল্পী রাজিব, চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী সালমান রাজ, সংগীতশিল্পী মনির হোসেন, সংগীতশিল্পী হাবিবুর রহমান, সংগীতশিল্পী জিহাদ ইমরা, নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী, ক্লোজ আপ ওয়ান শিল্পী টুটুল, যাদুশিল্পী শাহেন শাহ, অভিনেত্রী স্মরণী শাহনাজ, সংগীতশিল্পী নারগিস আক্তার লুনা (বাগেরহাট), সংগীতশিল্পী শামীম (খুলনা), সংগীতশিল্পী রাজ্জাক (ফরিদপুর), সংগীতশিল্পী সুজন (গাইবান্ধা), কবি ও সাহিত্যিক নাজমা সাঈদ (চট্টগ্রাম, কবি ও সাহিত্যিক উমর ফারুক, চিত্রপরিচালক জয় সরকার, সংগীতশিল্পী মীর হোসেন মিরু, সংগীতশিল্পী শাহাদাত হোসেন (মাগুরা), সংগীতশিল্পী হারুন, সংগীতশিল্পী মুক্তার, সংগীতশিল্পী জামান, সংগীতশিল্পী রাতুল, সংগীতশিল্পী আফরোজা পারভীন সীমা, সংগীতশিল্পী জেসমিন ঝুমা (সিলেট), সংগীতশিল্পী রাজন খান (সিলেট), সংগীতশিল্পী উপমা তালুকদার (সিলেট), সংগীতশিল্পী সুইটি আক্তার মীম (জামালপুর), পরিচালক ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, চিত্রনায়িকা সোহানা, সংগীতশিল্পী মিজান চৌধুরী (হবিগঞ্জ), আবৃত্তিশিল্পী জান্নাতুল ইলমি সূচনা, নৃত্যশিল্পী আব্দুর রশিদ স্বপন, নাট্যশিল্পী সদস্য নাজমুল এহসান পিয়াস।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে  ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, মামলা ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত
১৯ দফা থেকে ৩১ দফা, ৪৮ বছরে বিএনপির রাজনৈতিক পথচলা
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা