প্রচার দলের নির্বাচনী উপ-কমিটির আহ্বায়ক মাহফুজ, সদস্য সচিব আকবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা-১৭ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করতে ৩১ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করেছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ কবির মুক্তা এবং সদস্য সচিব আকবর হোসেন।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ১৭ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— আল আমিন খান, রাজিব কুমার ঘোষ, আজিজুস সামাদ, রুহুল আমিন, ওয়াকিদুজ্জামান ডাবলু , সালমা আক্তার স্বপ্না, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, অধ্যাপক সফিকুল হক, আনাস হাওলাদার, সাইফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, ব্যারিস্টার মেহেদী হাসান, কামাল উদ্দিন আহমদ, মো. সাদেক হোসেন , ডা. মিজান রহমান, ডা. সাব্বির আহমেদ, ডা. তাওহীদুল ইসলাম সৈকত, ডা. ইমরান হোসেন, আতিকুর রহমান, মো. রুবেল, সাকিবুল হক , আর কে সবুজ , কবির হোসেন মৃধা , মোবারক হোসেন, আব্দুল বারেক শেখ, জাফর তালুকদার, খলিলুল রহমান, কামাল হোসেন, রুবেল নিলয়, মো. রহমতুল্লাহ মো. এরশাদুল হক।
(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/জেবি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































