কোন রকম উস্কানিতে পা দিব না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৩৪
অ- অ+

নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যেকোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকতে হবে।

একই এলাকার অন্যান্য প্রার্থীদের ইঙ্গিত করে তিনি বলেন, অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আমরা যেন তাদেরকে কোন প্রতিবাদ করি। কিন্তু আমরা কোন উস্কানিতে পা দিব না।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই তার নির্বাচিত নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃংখল ও শান্ত। তাই আমরা কোন উস্কানিতে পা দিব না। তবে নির্বাচন কমিশনারকে আহ্বান জানাই তারা যেন এসব বিষয় খেয়াল রাখেন।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/জেবি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী