স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন

পেকুয়া প্রতিনিধি
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৮
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে রয়েছে বিএনপি এবং সনদের প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ।

বুধবার পেকুয়া উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে পেকুয়া উপজেলা ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তানজিমে আহলে হক্ব পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। জাতীয়ভাবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের স্বার্থেই আমরা রাজনীতি করি।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই বিএনপির রাজনীতি। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো অনুসরণ করা হবে।’

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরবর্তীতে বাতিল করা হয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃসংযোজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান ও আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহ। এতে সঞ্চালনা করেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লাহ গনি।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী