সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:০০
অ- অ+

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী এনা বাস ও পিকআপ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও ইকবাল মঞ্জিল বসতবাড়ি সামনে

এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশের সহায়তায় নিহত পিকআপ ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, সকালে যাত্রীবাহী এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট হয়ে যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল। অপর দিকে পিকআপটি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল। এসময় গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও ইকবাল মঞ্জিল বসতবাড়ি সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আসার পর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক মারা যান।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুমন কুমার চৌধুরী নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পিকআপ চালকের নাম জানা যায়নি। গুরুতর আহত এনা পরিবহনের চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে ফল উৎসব পণ্ডের অভিযোগ এনসিপির, আহত কয়েকজন নেতাকর্মী
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করুন: ফুয়াদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা