১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ১ মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৩:৪১
অ- অ+

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছিল। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। গত ১৭ মাসে আরেকটি দল নিপীড়ন শুরু করে দিয়েছে। গত আওয়ামী আমলে গুম, খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম করেছে। বর্তমানে একটি দল ক্ষমতায় না গিয়েও একই জুলুমের বাদ আমাদের দিয়েছে। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। আপনারা গুম, খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারো দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, বলেন, বিএনপির দেবীদ্বার ও তিন আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম যাতে না হয় সেই জন্য প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বলেছে। এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। যেই তরুণরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারো দয়ার উপর নির্ভরশীল হতে পারে না। আমরা তরুণদের সম্মানজনক কাজ দিয়ে সম্মানিত করতে চাই। আমরা বার বার বলেছি, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না। কিন্তু তারা ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়ে ক্ষমতায় আসলে কি করবে তার নমুনা দেখিয়ে দিয়েছে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, আরেকটি বড় দলের নেতারা উপরে উপরে ভালো কথা বলছে। কিন্তু তাদের এক নেতা নারীদের কাপড় খুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই দলের নেতারা এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীদের উপর বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা করছে। হ্যাঁ ভোটকে বিজয়ী করলে আগামীতে আর কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না। আর কাউকে অধিকারের জন্য জীবন দিতে হবে না। তাদের চেয়ারম্যান গণভোট ও সংস্কার নিয়ে কোন কথা বলছে না। বড় নেতারা হ্যাঁ ভোটের কথা বললেও জেলা উপজেলা পর্যায়ের নেতারা মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে।

এনসিপির নির্বাচন কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বলেন, প্রিয় দেবীদ্বারবাসী একটা দল সারা বাংলাদেশে নারীদের উপর হামলা করছে। নারীরা ভোট চাইতে বাড়িতে গেলে সেই বিশেষ দলের সদস্যরা নারীদের হেনস্তা করছে। আপনাদের বলব কোন নারী হেনস্তাকারীদের সংসদে পাঠাবেন না। কোন ঋণখেলাপী ও বিদেশী নাগরিকদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন না। চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত দেবীদ্বার গড়তে শাপলা কলিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা দেখেছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় এসে ইপিজেড করার ঘোষণা দিয়েছে। কুমিল্লায় দুই হাজার সাল থেকে ইপিজেড রয়েছে। জনাব তারেক রহমান আপনাকে বলব, আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। আপনি দেশ নিয়ে একটু পড়ালেখা করেন। কোথায় কি আছে, ভৌগলিক অবস্থান কি সেটা একটু খোঁজ নিয়ে প্রতিশ্রতি দেন। এসব ভূয়া ইপিজেড এবং কার্ডের লোভ এখন আর জনগণ খাবে না। আপনারা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করুন। একটি দল এতদিন বলেছে জনগণ গণভোট বা সংস্কার বুঝে না। কিন্তু জনগণ এবার হ্যাঁ ভোটকে বিজয়ী করে জানিয়ে দিবে তারা সংস্কার ও গণভোট বুঝে কি বুঝে না।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ বলেন, হাসনাত আব্দুল্লাহকে এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রয়ারী সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাব ইনশাআল্লাহ। আমি জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদকে আশ্বস্ত করছি দেবীদ্বার থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে সংসদে পাঠাব ইনশাআল্লাহ।

জাতীয় যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোট দেওয়ার সময় এসেছে। তরুণরা জীবন দিয়ে এই দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক হাসনাত আব্দুল্লাহ দেশের মানুষকে ফ্যাসিস্ট থেকে স্বাধীন করতে জীবনের ঝুঁকি নিয়েছে।হাসনাত আব্দুল্লাহকে ভোট দিয়ে জয়যুক্ত করার দায়িত্ব আপনাদের। দেবীদ্বারবাসীসহ দেশের মানুষের কথা সংসদে তুলে ধরতে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। একটা দল বলে সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা দেখেছি মুখে সবার আগে বাংলাদেশ বললেও মনে মনে বলে সবার আগে দূর্নীতি। সবার আগে বাংলাদেশ বুঝতে তাদের আগের বারের ক্ষমতার সময়ের হিসাব করতে হবে। ঋণখেলাফীদের সংসদে পাঠালে আবারও দেবীদ্বারবাসীকে গোলামীর জীবন পার করতে হবে।

পথসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।

(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা