নির্বাচনে সহিংসতা রোধে কঠোর হবে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩
অ- অ+

নির্বাচনে সহিংসতা রোধে প্রশাসন কঠোর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুর অঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ জেলায় দায়িত্বপ্রাপ্ত তিন বাহিনীর অধিনায়ক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে এবারের নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই।’

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো ধরনের শঙ্কা নেই। এবারের নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, তা অতীতে কখনো দেখা যায়নি। আগের নির্বাচনে যেসব সহিংসতা হয়েছে, এবারে আল্লাহর রহমতে এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি। আশা করি, সামনেও হবে না।’

তিনি বলেন, ‘এবার সিনিয়র সচিবের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সশস্ত্র বাহিনী প্রতিটি ভোটকেন্দ্রের প্রাঙ্গণে দায়িত্ব পালন করতে পারবে। নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা হয়, তাহলে তখনই বোঝা যাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রস্তুতির প্রশংসা করে তিনি বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে বাঁশ দিয়ে ঘেরার ব্যবস্থা করা হয়েছে।’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের সদর দপ্তরের কর্মকর্তা এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা