কুমিল্লায় র‌্যাবের অভিযানে পুকুর থেকে অস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭
অ- অ+

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভারত সীমান্তের কাছে কটকবাজার এলাকায় একটি পুকুর সেচে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে র‌্যাব কটকবাজার গ্রামে এই অভিযান শুরু করে বলে জানিয়েছেন র‌্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

সকাল ১০টায় সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থানের ওই পুকুর পাড়ে সরেজমিনে দেখা গেছে শ্যালো মেশিন দিয়ে র‌্যাব সেচ কাজ চালিয়ে যাচ্ছে।

এর মধ্যেই বেশ কয়েকটি পিস্তল-বন্দুক এবং দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মেজর সাদমান।

তিনি বলেন, “আমরা আপাতত সাদা বস্তা ও স্কচ স্টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা করছি সেখানে আরো অস্ত্র রয়েছে।”

(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১