শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৮
অ- অ+

শেরপুর সদরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

নিহত রোকনুজ্জান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।

দুর্ঘটনায় নিহত আরেকজন হচ্ছেন মাহফুজা (১৯) তিনি জামালপুরের মাদারগঞ্জের কাতলামারি এলাকার মো. নীরবের স্ত্রী।

আহতেরা হচ্ছেন শাহীন (৩০), রায়হান (৩০), মোহাম্মদ (২৮), সুরাইয়া (২২) নিহত মাহফুজার মাস বয়সী শিশু।

পুলিশ স্থানীয়রা জানান, গত সোমবার পারিবারিক একটি কাজে রুকন শেরপুর থেকে গ্রামের বাড়িতে যান। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে।

সিএনজিযোগে শেরপুরে আসার পথে সদর উপজেলার শিমুলতলী এলাকায় একটি মিনিবাসের সাথে সংঘর্ষ ঘটলে নারী শিশুসহ সাতজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাতনামা নারীকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর অবস্থায় সহকারী প্রিজাইডিং অফিসার রুকনুজ্জামানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। বাকি পাঁচজন জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ব্যাপারে শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর- আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, একজন সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা রয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা