ফরিদপুরে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ও সরঞ্জাম সরবরাহ সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৬
অ- অ+

ফরিদপুরের চারটি আসনের প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনি সরঞ্জাম সরবরাহ সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে জেলার নয়টি উপজেলা পরিষদ কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার (গণভোটসহ), ভোটার তালিকা, অমোচনীয় কালি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বুঝিয়ে দেয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, আগামীকালের ভোট গ্রহণ উপলক্ষে সকল প্রিজাইডিং কর্মকর্তার কাছে প্রয়োজনীয় সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ ও অস্ত্রধারী আনসার সদস্যরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছাবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলায় দুটি অস্থায়ী কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৫৭টি। এর মধ্যে ৩৭৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা