সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৯
অ- অ+

ফরিদপুরের সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, সরকারি জমি লিজ ও দখল দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল এলাকায়। একপর্যায় শুক্রবার রাত ৯ টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এলাকার পরিবেশ এখনক শান্ত। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4