চাঁদপুরে সাপের ছোবলে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ১৩:২৭
অ- অ+

চাঁদপুরের কচুয়ায় বিষধর সাপের ছোবলে সবুজ (২৮) নামের যুবকের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার কড়াইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিজ বাড়ির পুকুরে ঘটনাটি ঘটে।

নিহত সবুজ কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কালুরচর গ্রামের মৃত ছোবহানের ছেলে।

পরিবারের স্বজনরা জানায়, নিজ বাড়ির পুকুরে সকালে মাছ ধরতে যায় সবুজ। এসময় বিষাক্ত সাপ তার হাতে ছোবল দিলে সে বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাপের বিষ তার শরীরে প্রবেশ করে বিষক্রিয়ায় সে মৃত্যুবরণ করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে: সারজিস
এবার ইংরেজিতে ফেল ২ লাখ ৪৩ হাজার, আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী
বগুড়ায় নিজ ঘর থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
দেশে প্রথম এআই প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’