নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’, নেতৃত্বে মাহফুজ-তাজনুভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ১৫:৩১
অ- অ+

সাবেক অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং ডা. তাজনুভা জাবীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার আংশিক এই কমিটির ঘোষণা দেওয়া হয়। নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও তাজনুভা জাবীন।

ঘোষিত কমিটিতে আরও রয়েছেন- আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। সংগঠনটির মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র-জনতার হারিয়ে যাওয়া স্বপ্ন পুনরুদ্ধারই কমিটির অন্যতম লক্ষ্য।

নতুন এই কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে সংগঠন বিস্তারে কাজ করবে। অলটারনেটিভস জানিয়েছে, ভবিষ্যতে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম পরিচালনায় এই কমিটি মূল নেতৃত্বের দায়িত্ব পালন করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক