ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তোড়জোড়

জাহিদ বিপ্লব
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ১৬:১৭| আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৬:৩৪
অ- অ+

বিএনপির সিংহভাগ অঙ্গ ও সহযোগী সংগঠন ঢেলে সাজানোর উদ্যােগ নিয়েছে দলটি। বিশেষ করে ছাত্রদলের নতুন কমিটির মূল নেতৃত্ব পেতে তোড়জোড় শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে তদবির, যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন।

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসি সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর দুই দফায় কমিটি পূর্ণাঙ্গ করলেও অনেকে স্থান পাননি সে কমিটিতে। যদিও এ বিষয়ে ছাত্রদলের দায়িত্বশীল নেতারা বলেছেন, আমাদের এখানে কিছুই করার ছিলো না। কমিটি দেয় হাইকমান্ড। এরই মধ্যে শেষ হয়েছে বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ। ফলে নতুন নেতৃত্ব গঠন নিয়ে সংগঠনটির ভেতরে আলোচনা ও প্রত্যাশা দুটোই বেড়েছে।

ছাত্রদলের বর্তমান কমিটি তিনটি সরকার প্রত্যক্ষ করেছে, যা বিরল। রাকিব-নাছিরের নেতৃত্বাধীন ছাত্রদলের এ কমিটি আওয়ামী লীগ সরকার, অন্তবর্তীকালীন সরকার এবং ক্ষমতাসীন বিএনপির শাসনামলও প্রত্যক্ষ করছেন।

ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা বলেন, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন, তাদের দিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের নেতাকর্মীরাও সন্তুষ্ট হবেন। সংগঠন ও সাংগঠনিক অভিভাবক চাইলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা সম্ভব।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দৌড়ে এগিয়ে আছেন যারা-

বিএনপি ও ছাত্রদলের একাধিক সূত্র জানায়, ছাত্রদলের আগামী নেতৃত্বে আসার জন্য সভাপতি হিসেবে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সহসভাপতি রিয়াদ রহমান, মঞ্জুরুল আলম রিয়াদ, আবু জাফর, এবিএম ইজাজুল কবীর রুয়েল, খোরশেদ আলম সোহেল, কাজী জিয়াউদ্দীন বাসেত, এগিয়ে আছেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নাম একাধিক জায়গা থেকে শোনা যাচ্ছে।

সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, মো. তরিকুল ইসলাম তারিক, ডাকসুর সাবেক ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সালেহ মোহাম্মদ আদনান, ইব্রাহীম খলিল, রাজু আহমেদ, বায়োজিদ হুসাইন, সাদ্দাম হোসেন, আব্দুর রহিম রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, সাহিত্য সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং ঢাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নাম শোনা যাচ্ছে।

এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আবু হুয়াইরা, সদস্য সচিব রাজিবুল ইসলাম বিন্দু এবং জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের নামও সাধারণ সম্পাদক আলোচনায় রয়েছে।

ঢাবি ছাত্রদলে আলোচনায় আবিদ–হামিম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির মেয়াদ এক বছর। সেই হিসেবে বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে নতুন কমিটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

২০২৪ সালের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে কমিটির মেয়াদ উত্তীর্ণের সাড়ে তিন মাস আগে, ১৪ নভেম্বর ঘোষণা করা হয় ছাত্রদলের ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

ছাত্রদলের নতুন কমিটি গঠন প্রসঙ্গে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি ঢাকা টাইমসকে বলেন, আমরা দ্রুত বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কমিটি দিবো। ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি নিয়ে এখনও কোন আলোচনা হয়নি বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১২ মার্চ/জেবি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা রেঞ্জে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন, কেন্দ্র পরিদর্শনে রেজাউল করিম মল্লিক
গুরুদাসপুরে সড়কের গাছ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা
নেইমারকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত করা হবে: আনচেলত্তি
ইরানের জয় হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি: জরিপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা