ইরান যুদ্ধে এশিয়ার শেয়ারবাজারে বড় ধস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, ১০:৪২
অ- অ+

মধ্যপ্রাচ্যে তীব্র যুদ্ধে প্রভাবে এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক পতন ঘটেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি হুমকি এবং ইসরাইলের পক্ষ থেকে চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হওয়ার ইঙ্গিতের কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলেও এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে। সিউল ও টোকিও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে; সিউলের সূচক ৬ শতাংশ ও টোকিও ৫ শতাংশ কমে গেছে। হংকংয়ে ৩ শতাংশের বেশি, এবং সাংহাই, তাইপেই ও ম্যানিলায় ২ শতাংশের বেশি পতন দেখা গেছে। সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনও উল্লেখযোগ্য লোকসানের মুখে পড়েছে।

মুদ্রাবাজারেও প্রভাব স্পষ্ট হয়েছে। দক্ষিণ কোরিয়ার ওয়ন ডলারের বিপরীতে ১,৫১০-এ নেমেছে, যা ২০০৯ সালের পর সর্বনিম্ন।

তেলবাজারে অস্থিরতা অব্যাহত; আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারের কাছাকাছি এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১০০ ডলারের সামান্য নিচে অবস্থান করছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে নতুন অনিশ্চিত সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

(ঢাকাটাইমস/২৩ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে রিসোর্টে আগুন: ১০ জন নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন
‘আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন’, মাছরাঙা টেলিভিশনকে পরীমনি
তারেক রহমান জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন: ভূমিমন্ত্রী 
জামালপুর চার উপজেলায় সাব-রেজিস্ট্রার নেই, ব্যাহত সেবা