ফরিদপুরের সদরপুরে সাংবাদিকদের কলম বিরতি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:২৬
অ- অ+

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা বাজার এলাকার তেলের ডিলার মোহাম্মদ আলী মোল্লার তেল পাচারের ভিডিও করায় সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কলম বিরতি পালন করছে উপজেলার পাঁচটি সাংবাদিক সংগঠন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানার সব সংবাদ বর্জন করেন সাংবাদিকরা। পরবর্তী করণীয় নিয়ে আজ রাত ১০টায় স্থানীয় প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনগুলো বৈঠকে বসবেন।

এর আগে গতকাল রাত সাড়ে আটটায় উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় সর্বসম্মতিতে কলম বিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সদরপুর উপজেলায় কর্মরত সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

জানা গেছে, সম্প্রতি সদরপুর গাবতলা বাজারের তেলের ডিলার মোহাম্মদ আলীর তেল পাচারের ভিডিও ধারণ করতে যান দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিন ও জাগরণী টিভির সাংবাদিক আলমগীর হোসেন। এ সময় পাম্প মালিকের নির্দেশে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় এবং তাদের শারীরিক লাঞ্ছনা করে।

এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে বিষয়টি জানান। পরদিন সকালে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া কিংবা অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি।

আরও জানা যায়, থানায় অভিযোগ করতে গিয়েও থানার ভেতর পুলিশের সামনেই সন্ত্রাসীরা আবার সাংবাদিকদের উপর হামলা চালালায়।

সাংবাদিকরা অভিযোগ করেন, একাধিকবার হামলার ঘটনার পরও আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। উপরন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে কেউ কেউ সাংবাদিকদের আপস করার প্রস্তাব দিচ্ছেন বলে ভুক্তভোগী সাংবাদিকরা জানান।

সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে গতকালের বৈঠকে বক্তব্য দেন দৈনিক মানবজমিনের শিমুল তালুকদার, দৈনিক সমকালের সাব্বির হাসান,​

দৈনিক ভোরের ডাকের আবুল বাসার মিয়া, দৈনিক আমার দেশের সোবাহান সৈকত, দৈনিক জনকণ্ঠের মো. নূরুল ইসলাম, দৈনিক দিনকালের সাঈদুর রহমান লাবলু, দৈনিক আমাদের সময়ের প্রভাত কুমার সাহা, দৈনিক ইনকিলাবের মো. কবির হোসাইন, দৈনিক তৃতীয় মাত্রা ও ঢাকা টাইমসের মো. মামুন অর রশিদ প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা হবে আর প্রশাসন নীরব দর্শক হয়ে থাকবে, তা মেনে নেওয়া যায় না। সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা ও প্রশাসনের গড়িমসির প্রতিবাদে উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানা কর্তৃপক্ষের কোনো সংবাদ প্রচার করবেন না সদরপুরের সাংবাদিকরা।

​যত দিন না পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে, ততদিন এই বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সভায় হুঁশিয়ারি দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
হজযাত্রীদের ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
ইউনিফর্ম পরে ভাইয়ের আ.লীগের মনোনয়নপত্র জমা: সেই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
সেপ্টেম্বরের শুরুতেই থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তির সম্ভাবনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা