মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, ১৭:১৩
অ- অ+

মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি কর্ণফুলি-৩ লঞ্চে করে ছয় মাস বয়সী অসুস্থ শিশুকে নিয়ে রওনা হন তার মা। পথে দুপুর ১টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জের মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবন সংকট দেখা দেয়।

পরিস্থিতির অবনতি হলে শিশুটির দাদা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি বিশেষ মেডিক্যাল টিম দ্রুত অক্সিজেন সিলিন্ডারসহ হাই-স্পিড বোটে ঘটনাস্থলে পৌঁছে যায়।

পরে লঞ্চে উঠে শিশুটিকে জরুরি অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার উন্নতির লক্ষ্যে দ্রুত তাকে কোস্ট গার্ডের বোটে করে সদরঘাটে আনা হয়।

সেখান থেকে সিভিল অ্যাম্বুলেন্সে করে মা ও শিশুকে ঢাকার শ্যামলীতে অবস্থিত মা ও শিশু হাসপাতাল-এ ভর্তি করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, যাত্রীদের জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে তাদের এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ১২০০
প্যারিসে বাংলাদেশিদের ৮ প্রতিষ্ঠানে হামলা-লুট, নিরাপত্তাহীনতায় প্রবাসী ব্যবসায়ীরা
শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, বসেছে ক্যামেরা-মনিটর