হাসপাতালে চিকিৎসাধীন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।
মাহবুবুর রহমান ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর সচিব এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































