হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়ার শঙ্কা নেই: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ১৫:৫২
অ- অ+

মধ্যপাচ্যে চলমান যুদ্ধের প্রভাব হজযাত্রায় পড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজ ফ্লাইট হজ কার্যক্রম বিন্দুমাত্র ব্যাহত হবে না।

শুক্রবার আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।

কায়কোবাদ জানান, হাজী ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। আগামী বছর থেকে আরও সুলভ হজযাত্রা কার্যকর হবে।

তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে চেষ্টার কোনো ত্রুটি নেই। ব্যবস্থাপনা সঠিক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময় ধর্মমন্ত্রী আরও বলেন, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উড়াল দেবে শুক্রবার রাতে। উপলক্ষে বৃহস্পতিবার থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি