মহাখালীতে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ১৮:২৬| আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৮:৪৪
অ- অ+

রাজধানীর মহাখালীর ব্রাক বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেনের হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ওই চিকিৎসকে ক্যান্সার হাসপাতাল ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এদিন ক্যান্সার হাসপাতালে অফিস করে বাসায় ফিরছিলেন ড. আহমদ হোসেন। ক্যান্সার হাসপাতাল থেকে তিনি পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

জানা গেছে, আহত উপ-পরিচালককে বেশ কিছুদিন ধরে বিদেশি ফোন নম্বর থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে আসছিল একটি চক্র। আজ ডিউটি শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পিছনের গলিতে তাকে ভয় দেখানোর জন্য পেছন থেকে ছুরিআঘাত করে পালিয়ে যায় দুই যুবক। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামকে কল করা হলে তিনি রিসিভ করেননি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি