প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন, রাজশাহীতে রেকর্ড ৪০ ডিগ্রি তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৯
অ- অ+

চলতি বছরে প্রথমবারের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গতকাল রাজশাহীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সময়ে দেশের ২৭টি জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ায় প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

প্রখর তাপদাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। হিট স্ট্রোকসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঘটনাও বাড়ছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগের দিন রাজধানীতেও তাপপ্রবাহ অনুভূত হয়।

ঢাকায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবানসহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ২৫ জুলাইয়ের পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। ২৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনে উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা সারাদেশে তাপমাত্রা কমিয়ে আনতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সিরাজগঞ্জে ৩৭ দশমিক ৮, কুষ্টিয়ায় ৩৭ দশমিক ৩ এবং দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, যেসব এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, সেসব এলাকাকে মৃদু তাপপ্রবাহের আওতায় ধরা হয়।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি