সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, ১৪:০৮
অ- অ+

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

তিনি জানান, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন বলেন, রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। পাশাপাশি আসনটি শূন্য হলে তা সব দল বা জোটের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।

এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে মনিরা শারমিনের ক্ষেত্রে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র যাচাই স্থগিত রাখা হয়েছিল।

উল্লেখ্য, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ছাড়েন। এর মধ্যে ২০২৫ সালের মার্চে তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক হন।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের তিন বছরের মধ্যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে আপিল নিষ্পত্তি করে ২৯ এপ্রিলের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা