প্রধানমন্ত্রী যশোরে খাল পুনঃখনন ও হাসপাতাল প্রকল্প উদ্বোধন করবেন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮| আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২০
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যাচ্ছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) তার এ সফরকে কেন্দ্র করে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে তিনি যশোর পৌঁছাবেন। সফরের শুরুতেই শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একই দিনে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

উলশী খালটি স্থানীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরের দশকে জিয়াউর রহমান-এর উদ্যোগে খালটি খনন করা হয়েছিল, যা ওই অঞ্চলের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে তা পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন!
মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা