আগাম জামিনের জন্য হাইকোর্টে মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৮
অ- অ+

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মানহানি মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজা।

আজ সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে মানহানিকর মন্তব্যের অভিযোগ আনা হয় আমির হামজার বিরুদ্ধে।

পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরার ‘ফ্যাব ফ্রাইডে’ ক্যাম্পেইনে সুগন্ধি, স্কিনকেয়ার, মেকআপ ও টয় কালেকশনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী
দেশজুড়ে আসছে ৬ শৈত্যপ্রবাহ, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও
দীর্ঘদিন বন্ধ থাকার পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু