যশোরে শার্শার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১২:১০
অ- অ+

যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মাটি কেটে আনুষ্ঠানিকভাবে এই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উলশী-যদুনাথপুর খাল খনন করেন। পরবর্তীতে এটি “জিয়া খাল” নামেও পরিচিতি পায়।

দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যায় এবং কৃষি সেচ ব্যবস্থায় এর কার্যকারিতা কমে আসে। ফলে স্থানীয় কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে বলে এলাকাবাসী জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুরে জেলা প্রশাসক অশেক হাসান খালটি পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, প্রায় ৫০ বছর ধরে খালটি নিয়মিত সংস্কার না হওয়ায় এটি অস্তিত্ব সংকটে পড়ে। এ কারণে সরকার পুনঃখননের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে। তাদের প্রত্যাশা, পুনঃখননের মাধ্যমে আবারও খালটি কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা