সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৪ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৭ জনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৪
অ- অ+

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ৯৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে ৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৩২৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৪টি, সৌদি এয়ারলাইনস ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ পর্যন্ত মারা যাওয়া সাতজন হজযাত্রীই পুরুষ। তাঁদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।

মৃতদের মধ্যে রয়েছেন রংপুরের কোতোয়ালির মো. শামসুল আলম (৬৩), যিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন এবং মদিনায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। এটি সরকারি ব্যবস্থাপনায় প্রথম হজযাত্রীর মৃত্যু।

এর আগে জামালপুরের মো. আব্দুল হাই (৬১) মদিনায়, শেরপুরের মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মক্কায়, দিনাজপুরের মো. খলিলুর রহমান (৬৪), ময়মনসিংহের মো. সেরাজুল হক (৬৬), টাঙ্গাইলের মো. আবুল কাশেম (৭০) এবং জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার
বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা