সাবেক প্রেস সচিবের ভাই আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে বদলি

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে বদলি করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বদলির পর তার চাকরি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-এর ভাই।
প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। এর আগে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সরকারি এই রদবদলের মাধ্যমে তাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর প্রধান দায়িত্বে নিয়োগ দেওয়া হলো।
(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































