ঢাকা ও বাগেরহাটের জেলায় নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৪৫
অ- অ+

ঢাকা ও বাগেরহাট জেলার পুলিশ সুপারসহ (এসপি) চার পুলিশ সুপারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলা এবং ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে বদলি করে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে পিবিআইতে এবং বাগেরহাটে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্রগ্রাম রেঞ্জে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরার ‘ফ্যাব ফ্রাইডে’ ক্যাম্পেইনে সুগন্ধি, স্কিনকেয়ার, মেকআপ ও টয় কালেকশনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী
দেশজুড়ে আসছে ৬ শৈত্যপ্রবাহ, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও
দীর্ঘদিন বন্ধ থাকার পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু