ঢাকা-দিল্লি সম্পর্কে বরফ গলছে, ভিসা পরিষেবা স্বাভাবিকের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৬, ১৮:৪০
অ- অ+

কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ঢাকা দিল্লি ভিসা পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপ হিসেবে উভয় দেশ পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর পথে এগোচ্ছে।

বাংলাদেশ ইতোমধ্যে সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান ভারত সফর করেন। সফরে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা ঢাকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়।

বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই চেন্নাইয়ে অবস্থিত ভিসা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ হওয়া ভিসা কার্যক্রম ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হয়েছে। সময়ের মধ্যে প্রায় ১৩ হাজার ভারতীয় নাগরিককে ব্যবসা, পর্যটন, চিকিৎসা পারিবারিক ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়েছে।

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। এতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও অংশ নেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানএর শপথ অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর . মুহাম্মদ ইউনূসএর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা জোরদার করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা