মালামালসহ কাভার্ডভ্যান উদ্ধার

চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে ৩০ লাখ টাকার কাপড় লুট, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ১৩:৫৩
অ- অ+

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত গাড়িকে ধাক্কা দিয়ে চালককে বিভ্রান্ত করে অভিনব কায়দায় ৩০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস কাপড় লুটের ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে লুট হওয়া কাপড় ও বহনকারী কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মুন্না হাসান (৩২), মো. আবু হাসান (৩৪), মো. গোলাম মোস্তফা (২৯), মো. রাজিব আলী দেওয়ান (৩৪) ও মো. ইব্রাহিম হক (৩০)।

রবিবার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এসব তথ্য জানান।

তিনি জানান, গত ৩০ এপ্রিল চায়না থেকে আমদানিকৃত বিদেশি কাপড়ের ৯০টি রোল চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আনার পথে রওনা দেন মাহমুদুল হাসান। পরে গত ১ মে ভোরে বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌছা মাত্র অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া গাড়িকে আটকাতে গেলে কাপড় ভর্তি কাভার্ড ভ্যান রহস্যজনকভাবে চুরি হয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৩ মে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়।

পরে একইদিন রাতে ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মুন্না হাসান, আবু হাসান, গোলাম মোস্তফা ও রজব আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ ভোর রাতে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে রজব দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ৯০টি ফেব্রিক্সের রোল উদ্ধার করা হয়।

এছাড়া চুরি হওয়া কাভার্ড ভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত আরেকটি কাভার্ড ভ্যানও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4