সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন সি১০০আই আনছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৬, ১৭:০৮
অ- অ+

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও তাদের সি-সিরিজে নতুন ডিভাইস রিয়েলমি সি১০০আই উন্মোচনের ঘোষণা দিয়েছে। ডিভাইসটি বাজারে আনার অংশ হিসেবে ইতোমধ্যেই সারাদেশে প্রি-বুকিং কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং দীর্ঘসময় ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে এই স্মার্টফোনটি আনা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখে এমন স্মার্টফোন খুঁজছেন, তাদের চাহিদার কথা বিবেচনায় রেখেই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে।

এছাড়াও, প্রি-বুকিং বা অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্য রাখা হয়েছে এক্সক্লুসিভ আর্লি-বার্ড সুবিধা, যা গ্রাহকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে।

প্রি-বুকিং ক্যাম্পেইনটি ০৬ মে পর্যন্ত চলবে। এর মাধ্যমে ক্রেতারা দুই বছরের ওয়ারেন্টি টপপের মাধ্যমে % ইন্টারেস্টে ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন, যা ডিভাইসটিকে আরও সাশ্রয়ী করে তুলবে।

ব্যবহারকারীদের জন্য ব্যাটারি চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে আসা রিয়েলমি সি১০০আইতে সুবিশাল ,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্র্যান্ডটিরঅল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফপ্রতিশ্রুতিরই অংশ। ডিভাইসটিতে .৭৭ ইঞ্চির ১২০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফলে, এখন ২১ ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং ৯৬. ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা সম্ভব হবে।

মাত্র .৩৮ মিলিমিটারের রিয়েলমি সি১০০আই এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন। একইসাথে, এতে ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে এবং ১৬০০+ সাইকেল ব্যবহারে সক্ষম বছরের ব্যাটারি ডিউরেবিলিটি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও গেমিং, স্ট্রিমিং বা ব্যস্ত রাস্তায় চলাচলের সময় কল, এলার্ট বা মিডিয়া স্পষ্টভাবে টের পাওয়া নিশ্চিত করতে ডিভাইসটিতে ৩০০% ভলিউম আলট্রা-ক্লিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে।

অনবদ্য ব্যাটারি লাইফ, স্লিম ডিজাইন অনন্য বিনোদন ফিচার নিয়ে আসার মাধ্যমে এই সেগমেন্টের সবচেয়ে আকর্ষণীয় উন্মোচনগুলোর মধ্যে অন্যতম হতে যাচ্ছে এই রিয়েলমি সি১০০আই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি
দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ: টিআইবি
ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬৪
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেট হলে ঊষ্ণ অভ্যর্থনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা