রাত পোহালেই ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ মে ২০২৬, ০০:২৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকায় আসছে। প্রতিনিধিদলটি ৫ থেকে ৭ মে পর্যন্ত ঢাকা সফর করবে। মূলত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নে অংশীদারি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি কার্যকর হলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বিনিয়োগের বাধা কমবে এবং বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আসবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যচুক্তি—অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)—সই হয় গত ৯ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিন দিন আগে। এই চুক্তির আওতায় বাংলাদেশকে ১৩১টি শর্ত এবং যুক্তরাষ্ট্রকে মাত্র ৬টি শর্ত মানতে হবে।বাংলাদেশ সংবাদ

চুক্তিটি নিয়ে ইতোমধ্যে দেশে নানা সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানের কথা বলছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা