স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষের দিকে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৬, ১২:২৮
অ- অ+

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে।

আজ মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে।

এর আগে সংসদে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।

মন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে। ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কেন্দ্র চূড়ান্তকরণ, কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়। এছাড়া তফসিল ঘোষণার জন্য অন্তত ৪৫ দিনের পূর্বপ্রস্তুতির প্রয়োজন হয় বলেও তিনি উল্লেখ করেন।

(ঢাকাটাইমস/৫ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার
বিশ্ব বাবা দিবস আজ: ভালোবাসা, দায়িত্ব ও নির্ভরতার প্রতীক বাবার প্রতি শ্রদ্ধা
ঢাকাসহ দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর শুরু আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা