কুষ্টিয়ায় এসপির হাত ধরে মালিকদের কাছে ফিরল হারানো মোবাইল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০৫ মে ২০২৬, ২৩:৪৮
অ- অ+

কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধার করা ৩৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধার মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনগুলো সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করে সেগুলো ফেরত দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মোবাইল ফোন ব্যবহার ও বহনের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। কোনো মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে মোবাইল চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা