কুষ্টিয়ায় পুলিশ সুপারের উদ্যোগে গাছ রোপণ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৬, ১৪:৪৮
অ- অ+

কুষ্টিয়ায় পুলিশ সুপারের কার্যালয় চত্বর ও পুলিশ লাইন্স এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এসব গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি করে গাছ লাগানো প্রয়োজন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে গাছ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৬ মে/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি