মব সহিংসতায় নিহত ট্রাকচালক হান্নানের শিশুর পাশে প্রধানমন্ত্রী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৬, ১৯:০৮
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে মব সহিংসতায় নিহত ট্রাকচালক হান্নান শেখের শিশুসন্তান মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়ে খোঁজ-খবর নিতে মঙ্গলবার ( মে) বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান নিহত ট্রাকচালক হান্নান শেখের বাড়ি যান তিনি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ শোনেন

ইউএনও সময় প্রধানমন্ত্রীর পাঠানো খেলনাসামগ্রী শিশুটির হাতে তুলে দেন এবং নগদ অর্থ, খাদ্যসামগ্রী নিহতের পিতার হাতে তুলে দেন

সেখানে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ শিশুকে নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন

সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা

গত শুক্রবার ফরিদপুরের নগরকান্দায় ছোট একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ জনকে পিষে মারার গুজব ছড়িয়ে ট্রাকটির গতিরোধ করে ক্ষুব্ধ জনতা এরপর সত্য-মিথ্যা যাচাই না করেই ট্রাকটির চালক হান্নান শেখসহ তিনজনকে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হান্নান শেখর

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির সহকারী দুজনকে উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা করেন

(ঢাকাটাইমস/৬মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা