জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল লঞ্চভাড়া, কার্যকর নতুন হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৬, ০৮:৫৬
অ- অ+

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসের পর এবার বাড়ানো হয়েছে লঞ্চভাড়াও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কম দূরত্ব ও দীর্ঘ দূরত্ব—উভয় ক্ষেত্রেই যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে চলাচলের ক্ষেত্রে জনপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৮ পয়সা, যা আগের তুলনায় প্রায় ৬ দশমিক ৪৯ শতাংশ বেশি।

অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ১৪ পয়সা বা প্রায় ৫ দশমিক ৮৮ শতাংশ।

এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকার জানিয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধিমালার আওতায় নতুন এ ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী সরকার এ সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়। ১৯ এপ্রিল মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে।

পরে ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়। সে সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বৃদ্ধির ঘোষণা দেন। এরপর এবার নৌপথেও নতুন ভাড়ার হার কার্যকর হলো।

(ঢাকাটাইমস/৭ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা