‘২০১৫ সালের বেতনে ২০২৬ চলে না’, নবম পে স্কেল বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৬, ১৭:৫৪
অ- অ+

সরকারি কর্মচারীরা নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। আগামী ১২ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

নেতারা জানান, ১২ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে এলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত গেজেট প্রকাশ করে সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে ঐক্য পরিষদ।

লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান বলেন, বিগত ১১ বছর প্রজাতন্ত্রের কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত। এ সময়ের মধ্যে সম্মিলিত মুদ্রাস্ফীতি ১০৮ শতাংশ। এ প্রেক্ষাপটে ২০১৫ সালের বেতন দিয়ে ২০২৬ সালে এসে কোনোভাবেই কর্মচারীরা তাদের সংসারের ভার বহন করতে পারছেন। তাই নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা