চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলায় উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৬, ০৮:২৬
অ- অ+

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ সফরকে ঘিরে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। পথে বেলা সাড়ে ১১টায় বরুড়া এলাকায় একটি পথসভায় বক্তব্য দেবেন তিনি। পরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও সদর উপজেলায় পৃথক খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার সেচব্যবস্থা উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কার্যক্রম শুরু করা হচ্ছে। পাশাপাশি নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে রাজনৈতিক কর্মী হিসেবে চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘদিন পর তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েক দিন ধরেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। শহর থেকে উপজেলা পর্যায় পর্যন্ত চলছে সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন টানানো এবং শোডাউনের আয়োজন।

সফরসূচি অনুযায়ী, বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ এ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমানের। এ সময় তিনি ভার্চ্যুয়ালি আরও কয়েকটি জেলার বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচির উদ্বোধন করবেন বলেও জানা গেছে।

সফরের শেষ পর্যায়ে চাঁদপুর ক্লাব এ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরকে ঘিরে চাঁদপুরজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম ও দলীয় সাংগঠনিক তৎপরতায় নতুন গতি আসবে।

(ঢাকাটাইমস/১৬ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
কাদের ও ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া কল রেকর্ডে মিলল যে আলাপ
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা